২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়: ডিগ্রি পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০ অক্টোবর থেকে অনুষ্ঠেয় ২০১০ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 07:32 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০ অক্টোবর থেকে অনুষ্ঠেয় ২০১০ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.pr-nu.tk থেকে সংগ্রহ করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০১২৮ ঘ.