২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা। মঙ্গলবার দুপুরে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে গোলচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তারা এ ধরনের হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি শিক্ষার্থীদের উপর হামলাকারীদের উপযুক্ত শাস্তি প্রদান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৭(৪), কবি নজরুল বিশ্ববিদ্যালয় ২৭(৩) এবং কুমিলা বিশ্ববিদ্যালয়ের ২৭(৩) ধারা অবিলম্বে বাতিলের দাবি জানান তারা। শাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি জুনায়েদ আহমেদ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক তামান্না আহমদের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট শাবি শাখার আহ্বায়ক কাজল দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য জয়দীপ ভট্টাচার্য, ছাত্র ইউনিয়নের শাবি শাখার সাংগঠনিক সম্পাদক শুভ্রা কর প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৪৬ ঘ.