২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে বিক্ষোভ চলছে

অর্থায়ন সংক্রান্ত আইন সংশোধনসহ অন্যান্য দাবি নিয়ে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 06:08 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থায়ন সংক্রান্ত আইন সংশোধনসহ অন্যান্য দাবি নিয়ে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দফায় দফায় মিছিল ও সমাবেশ করে তারা। এর আগে সোমবার বিকালে সরকারের সঙ্গে আলোচনার আশ্বাসের পর 'আপাতত' আন্দোলন কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা। গত রোববার শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও ভাংচুর করলে পুলিশ তাদের লাঠিপেটা করে। ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ কলেজকে ২০০৫ সালে একটি আইনের মাধ্যমে পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। তবে আইনের ২৭ (৪) ধারায় বলা হয়েছে, পাঁচ বছর বছর বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার তাদের নিজেদেরই বহন করতে হবে। শিক্ষার্থীরা আইনের এ ধারাটি পরিবর্তনের দাবি জানিয়ে আসছে কয়েক বছর ধরে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও সমর্থন রয়েছে। শিক্ষার্থীদের অন্য দাবির মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের বেদখল হলগুলো উদ্ধার, গ্রন্থাগার স্থাপন, পরিবহন সুবিধা বাড়ানো ইত্যাদি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আইনের এ জটিলতার সমাধানে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২০৫ ঘ.