চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।
চবি পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. নাসিম হাসান এক বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে নাসিম দায়িত্ব গ্রহণ করেন বলে জানান চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.শফিউল আলম।
গত ২ অগাস্ট ছাত্রলীগ নেতাকর্মীদের দুর্ব্যবহারের কারণে প্রক্টর আখতার হোসেন ও তিন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দেন।
পরে উপাচার্যের অনুরোধ এবং ছাত্রলীগ কর্মীদের ক্ষমা চাওয়ার পর তিন সহকারী প্রক্টর তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করলেও প্রক্টর তার সিদ্ধান্তে অটল থাকেন। উপাচার্যের অনুরোধে রোববার দুপুর পর্যন্তকাজ করেছেন আখতার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/১৯০০ ঘ.
bdnews24