২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো শাবিপ্রবির তথ্য প্রযুক্তি উৎসব

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন দিনব্যাপী প্রযুক্তি উৎসব শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

সিলেট, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন দিনব্যাপী প্রযুক্তি উৎসব শেষ হয়েছে। শনিবার উৎসবের শেষ দিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ ১০১টি দল অংশ নেয়। আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার পাশাপাশি আইটি মেলা, জব ফেয়ার ও ল্যাপটপ মেলারও আয়োজন করা হয়। এছাড়া উৎসবে জাতীয় কলেজিয়েট সফটওয়্যার প্রতিযোগিতায় (এনসিএসসি) দেশের প্রধান সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৬টি দল অংশ নেয়। বিকালে গ্রামীণফোনের জিপিআইটি একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন জিপিআইটির মানবসম্পদ বিভাগের প্রধান ইয়াসমিন রহমান ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ দিদারুল হক। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রযুক্তি উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগ ও সিএসই সোসাইটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮০১ ঘ.