২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 10:17 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৮ অক্টোবর 'ক' ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। ৯ অক্টোবর 'ঘ' (জীববিজ্ঞান অনুষদ), ১০ অক্টোবর 'ঙ' (বিজনেস স্টাডিজ অনুষদ), ১১ অক্টোবর 'খ' (সমাজবিজ্ঞান অনুষদ), এবং 'ছ' (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি), ১২ অক্টোবর 'চ' (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন [আইবিএ-জেইউ]) এবং 'জ' (আইন অনুষদ) ১৩ অক্টোবর 'গ' (কলা ও মানবিকী অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং আসন বিন্যাস পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu/admission.php) এবং সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। ভর্তি পরীক্ষা গত বছরের মতো ইউনিট ভিত্তিক এবং এমসিকিউ পদ্ধতিতে হবে বলে জানান বকর। এই শিক্ষাবর্ষে আটটি ইউনিটে ২৪০০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তিচ্ছুদের ১ লাখ ৬৬ হাজার আবেদন জমা পড়েছে। প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ৬৯ জন। এবার প্রথম আইন ও বিচার অনুষদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং পাবলিক হেলথ অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১৪ ঘ.