২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠানে জামায়াতবিরোধী মিছিল ছাত্রলীগের

জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের 'নৈরাজ্যমূলক হামলার' প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা/চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের 'নৈরাজ্যমূলক হামলার' প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে ছাত্রলীগ। এছাড়া রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যলয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশের খবর পাওয়া গেছে। সোমবার ঢাকা ও চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর কর্মীদের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের গাড়িসহ অন্তত ১৫টি বাহনে আগুন এবং ২৫টি গাড়ি ভাংচুর হয়। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগের একটি মিছিল কলাভবন প্রদক্ষিণ করে অপারজেয় বাংলার সামনে শেষ হয়। এদিকে বেলা ১২টায় চবি ক্যাম্পাসের রেল স্টেশন চত্বরে চবিসহ সারাদেশে জামায়াতকর্মীদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ। ছাত্রলীগের মিছিলটি চবি'র বাণিজ্য, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও কলা অনুষদের সামনের সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনের চত্বরে চবি ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আবুল মনছুর শিকদার, সহসভাপতি মোহাম্মদ খালেদ, সাফায়াত বিল্লাহ, সাধারণ সম্পাদক এম এ খাােলদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন। সমাবেশে বক্তারা বলেন, জামায়াত ও ছাত্রশিবির দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। জামায়াত-শিবিরের গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের উপযুক্ত বিচার ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/১৬২০ ঘ.