২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিগ্রি পরীক্ষা ২০ অক্টোবর শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সারাদেশে ৬০৯টি পরীক্ষা কেন্দ্রে প্রায় চার লাখ ২৭ হাজার পরীক্ষার্থী এবার ডিগ্রি পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি অবিলম্বে কলেজগুলোতে পাঠানো হবে, পাশাপাশি তা বিশ্ববিদ্য্যালয়ের নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮০০ ঘ.