জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ¯œাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৬৯ জন শিক্ষার্থী আবেদন করেছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ভর্তি কমিটির সদস্য সচিব ড. আবুল কালাম আজাদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ফরম জমাদান শেষ হয়েছে শনিবার। এই শিক্ষাবর্ষে ৮টি ইউনিটে দুই হাজার ৪০০ জন আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় এক লাখ ৬৬ হাজার। সে হিসাবে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৬৯ জন।
গত ২৩ অগাস্ট ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর শেষ হয়।
ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৮ অক্টোবর। চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।
২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো আইন ও বিচার অনুষদ, পাবলিক হেল্থ অনুষদ এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে বলেও রেজিস্ট্রার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৫ ঘ.
bdnews24