২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

মেডিকেল ও ডেন্টাল কলেজে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বরের পরিবর্তে ৩০ সেপ্টেম্বর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2011, 09:34 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল ও ডেন্টাল কলেজে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বরের পরিবর্তে ৩০ সেপ্টেম্বর হবে। বিজি প্রেস থেকে প্রশ্নপত্র চুরির একটি ঘটনা ধরা পড়ার পর পরীক্ষার তারিখে এ পরিবর্তন আনা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক সিফায়েতউল্লাহ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ঘটনার পর বৃহস্পতিবার পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার রাতে প্রশ্নপ্রত্র উরুতে পেঁচিয়ে বেরিয়ে আসার সময় ধরা পড়েন শাহানশাহ নামে বিজি প্রেসের এক কর্মী। তাকে গুলশান থানায় তুলে দেওয়া হয়েছে বলে জানান সিফায়েতউল্লাহ। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। গুলশান থানার ওসি মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার শাহানশাহকে হেফাজতে আনা হয়েছে। পাচারের চেষ্টা হলেও কোনো প্রশ্নপত্র বিজি প্রেস থেকে বাইরে যায়নি বলে দাবি করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তারপরও যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে নতুন করে প্রশ্নপত্র ছাপানো হচ্ছে। আর তা হচ্ছে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের ছাপাখানায়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশের সরকারি ২১টি মেডিকেল কলেজে প্রথম বর্ষে আসন সংখ্যা ২ হাজার ৬৮৬টি। এছাড়া বেসরকারি ৪৪টি মেডিকেল কলেজে আসন ৩ হাজার ৩৫০টি। এছাড়া একটি ডেন্টাল কলেজ এবং তিনটি মেডিকেল কলেজের অধীন তিনটি ডেন্টাল ইউনিটে মোট আসন ২৬৮টি। সবগুলোর জন্য একটিই পরীক্ষা হচ্ছে। ৩০ সেপ্টেম্বর দেশের ১৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/১৭২৫ ঘ.