২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম ১০ অক্টোবর শুরু

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিভিন্ন অনুষদে ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন ফরম পূরণ আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে। পরীক্ষা হবে ১০ ডিসেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

পটুয়াখালী, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিভিন্ন অনুষদে ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন ফরম পূরণ আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে। পরীক্ষা হবে ১০ ডিসেম্বর। ভর্তি ফরম পূরণ আগামী ১৫ নভেম্বর বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায় বিশ্ববিদ্যালয়েয় জনসংযোগ বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির জন্য টেলিটকে মেসেজ পাঠিয়ে নিবন্ধন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িঢ়ংঃঁ.ধপ.নফ দেখতে আগ্রহীদের পরামর্শ দেওয়া হয়েছে। এ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা, বি ইউনিট বেলা ১২টা থেকে ১টা এবং সি ইউনিটের পরীক্ষা বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত হবে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১২ই ডিসেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫০ ঘ.