২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট বিল সংসদে

রুটিন শিক্ষার পাশাপাশি উপ আনুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষার প্রসার ও প্রযুক্তির উন্নয়ন ঘটাতে সংসদে 'বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন, ২০১১' বিল সংসদে তোলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রুটিন শিক্ষার পাশাপাশি উপ আনুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষার প্রসার ও প্রযুক্তির উন্নয়ন ঘটাতে সংসদে 'বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন, ২০১১' বিল সংসদে তোলা হয়েছে। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বুধবার বিলটি সংসদে উপস্থাপন করেন। বিলটি পরীক্ষা নিরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্থায়ী কমিটিতে পাঠিয়েছেন স্পিকার। এর আগে গত ২৮ ফেব্র"য়ারি বিলটি মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পায়। ৩০ মে তাতে চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন বিষয়ে ট্রাস্ট গঠন ও তহবিল ব্যবহারের জন্য কোনো আইন না থাকায় তহবিল ব্যবস্থাপনায় অচলাবস্থা দেখা দেয়। এই পরিপ্রেক্ষিতে আইনসিদ্ধভাবে ট্রাস্ট গঠন এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ধারাকে গতিশীল করতে এ বিল প্রণয়ন করা হয়েছে। শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি বিজ্ঞান সংক্রান্ত উদ্ভাবনমূলক কাজে সহায়তা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মশালা এবং সার্ক ইয়াং পিপলস সায়েন্স অ্যান্ড বায়েটেকনোলজি ও এশিয়ান ইয়াং পিপলস সায়েন্স এ্যান্ড টেকনোলজি কংগ্রেস আয়োজনের উদ্দেশ্যে এ ট্রাস্ট গঠন করা হবে। ট্রাস্টের সার্বিক পরিচালনা ও প্রশাসনিক দায়িত্ব থাকবে একটি ট্রাস্টি বোর্ডের ওপর। মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে চেয়ারম্যান করে ১২ সদস্যের এই ট্রাস্টি বোর্ড গঠনের কথা বলা হয়েছে প্রস্তাবিত বিলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২১৪৪ ঘ.