ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থীরা শিক্ষানবিস হিসেবে কাজ করার সুযোগ পাবে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির বনানী ক্যাম্পাসে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। রবির প্রধান মানবসম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ ও এআইইউবির কোষাধ্যক্ষ ড. হাসানুল এ হাসান চুক্তিতে স্বাক্ষর করেন।
রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে রবির ভাইস প্রেসিডেন্ট এইচআর অপারেসন্স ফারহাদ মাহবুব, ভিপি অরগানাইজেশনাল ডেভেলপমেন্ট রিজওয়ান হামিদ কোরেশী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৯৪৩ ঘ.
bdnews24