চট্টগ্রাম, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান, ঈদ ও জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৬ অগাস্ট থেকে এক মাসের ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার চবি'র ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটিতে কোন ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
তবে অফিস ছুটির বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৩২ ঘ.
bdnews24