২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক আটক

মাগুরার মহম্মদপুর উপজেলায় নিজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

মাগুরা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার মহম্মদপুর উপজেলায় নিজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে ভজন শিকদারকে আটক করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। ভজন শিকদার মহম্মদপুর ভাবনপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মহম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান, গত ১৩ জুলাই একই স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী ভজন শিকদারের কাছে প্রাইভেট পড়তে গেলে তিনি তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই প্রধান শিক্ষক আত্মগোপন করেছিলেন। ভজন শিকদার পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জােিয়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১১১ ঘ.