ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।
আগামী ১১ অগাস্ট পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে শিক্ষক-কর্মচারীরা টাকা তুলতে পারবেন।
যে সব শিক্ষক-কর্মচারী জুন মাসের বেতন-ভাতার টাকা তুলতে পারেননি তারা ১১ অগাস্টের মধ্যে ওই টাকা উঠাতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৯১৭ ঘ.
bdnews24