২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষায় তিন পরিচালক পদে রদবদল

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) পরিচালক পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) পরিচালক পদে রদবদল করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে। এতে বলা হয়, মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) দীপক কুমার নাগকে ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) মো. আবুল কাশেম মিয়া। ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. শফিকুর রহমানকে করা হয়েছে মাউশির পরিচালক (মাধ্যমিক)। বেগম বদরুনন্নেসা সরকারি মহিলা কলেজের সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক ইফফাত আরা নার্গিসকে নায়েমের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) করা হয়েছে। একই আদেশে নারায়ণগঞ্জ তোলারাম কলেজের শিক্ষক মো. সফিকুল ইসলাম আকন্দকে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ, যশোর সরকারি এমএম কলেজের শিক্ষক প্রদীপ বড়