২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্র নির্যাতন: আরো সময় চায় তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে আরো ১০ কার্যদিবস সময় চেয়েছে পুলিশ বিভাগের তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে আরো ১০ কার্যদিবস সময় চেয়েছে পুলিশ বিভাগের তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ৩০ জুলাই গঠিত চার সদস্যের এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কিন্তু তদন্তের প্রয়োজনে আরো সময় প্রয়োজন। এ কারণে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।" একটি 'পরিচ্ছন্ন' প্রতিবেদন জমা দিতে কমিটি কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের