২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে দুই ছাত্রলীগকর্মীকে বহিষ্কার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই কর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

সিলেট, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই কর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান খান সুইটকে মারধরের ঘটনায় প্রক্টরিয়াল বডির সভায় বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে বলে জানান রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন। বহিষ্কৃত দুই জন হলেন- বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. আজহারুল ইসলাম ফাহাদ ও মো. দিদারুল আলম। তারা দু'জনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাফিজ-আবিদ পক্ষের অনুসারী। এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমানকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে সোমবার এ কথা জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮৪১ ঘ.