২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে শিবিরকর্মী আটক

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 11:34 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে অনুষদ ভবনের সামনে থেকে সাইফুল ইসলামকে আটক করা হয়। তিনি আরবী ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আরফিন জানান, সাইফুলের কাছ থেকে হাতুড়ি, মার্বেল, গুলতি ও কয়েকটি জিহাদী বই উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মাঈনুল ইসলাম জানান, সাইফুল ছাত্রশিবিরের একজন কর্মী। আসন্ন রমজানকে স্বাগত জানাতে একটি র‌্যালী অনুষ্ঠান আয়োজনের আগে তাকে আটক করা হয়। ইবি থানার ওসি মিজানুর রহমান জানান, সাইফুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৩৩ ঘ.