ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি ছিনতাইয়ের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরের জামিন আবেদনের শুনানি হবে আগামি সোমবার। এছাড়া ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের দুটি মামলায় তার জামিনের বিষয়ে বুধবার শুনানি হবে।
কাদেরের পক্ষে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও মুনজুর আলম মঞ্জু শুক্রবার জামিনের আবেদন করলে ঢাকার মহানগর হাকিম মো. আবদুল কাদের গাড়ি ছিনতাই মামলায় শুনানির তারিখ দেন।
অন্য দুটি মামলায় কাদেরের জামিন আবেদনের শুনানি হবে মহানগর দায়রা জজ আদালতে।
ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের
bdnews24