ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ ৭৯ দশমিক ০১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে। পাসের হারে রাজশাহী এগিয়ে থাকলেও সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে এ কৃতিত্বের অধিকারী ১৭ হাজার ৭৮৬ জন।
এইচএসসি পরীক্ষার ফল বুধবার সারাদেশে একযোগে প্রকাশ হয়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি কারিগরি এইচএসসি (বিএম) ও মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফলাফলও প্রকাশ হয়েছে।
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৫ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, এ হার গতবারের চেয়ে শূন্য দশমিক ৮ ভাগ বেশি। এবার জিপিএ- ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার বেড়ে ৩৯ হাজার ৭৫৯ হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৭৭ হাজার ৬৮১ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬১ হাজার ৩৭৯ জন। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৮৮ শিক্ষার্থী।
ঢাকা বোর্ডে ৭৬ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২ লাখ ৮ হাজার ১১২ জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ১ লাখ ৬০ হাজার ২৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৭৮৬ জন, যা সব বোর্ডের মধ্যে সর্বোচ্চ।
চট্টগ্রাম বোর্ডে ৭১ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৪৭ হাজার ৭৬৭ জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ৩৩ হাজার ৯৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৯৫ জন।
বরিশাল বোর্র্ডে ৭১ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩৫ হাজার ৮০৩ জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ২৫ হাজার ৪৬৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১০ জন।
যশোর বোর্র্ডে ৬৩ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৮৬ হাজার ৭৭ জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ৫৪ হাজার ৫৫০ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৭০ জন।
কুমিল্লা বোর্র্ডে ৬৮ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৬২ হাজার ৩৭৫ জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ৪২ হাজার ৮৩৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৮৯ জন।
দিনাজপুর বোর্ডে ৬৬ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৭৩ হাজার ৫৬৮ জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ৪৮ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬০ জন।
সিলেট বোর্ডে ৭৫ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩০ হাজার ৮৯৪ জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ২৩ হাজার ৩৮১ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৮৭ জন।
কারিগরি বোর্ডে ৮৪ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৬২ হাজার ৬৫৪ জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ৫২ হাজার ৬৬২ জন। জিপিএ-৫ পেয়েছে ৭২৮ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৯ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৭৬ হাজার ১৫ জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ৬৮ হাজার ৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৭৬ জন।
ঢাকা বোর্ডের অধীনে ডিআইবিএস (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) এ ৮৩ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩ হাজার ৮৮২ জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ৩ হাজার ২৫৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৮০ জন।
আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা গত ৫ এপ্রিল শুরু হয়ে ৩১ মে শেষ হয়। পরীক্ষার ৫৫ দিনের মধ্যেই ফল প্রকাশ হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরবি/আরআরডি/এমআই/১৪৫০ ঘ.
bdnews24