২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বোর্ডে মেয়েরা এগিয়ে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসিতে এবার মেয়েরা এগিয়ে রয়েছে। তাদের পাসের হার ৭২ দশমিক ৩২ শতাংশ। পাসকৃত ছাত্রীর সংখ্যা ১৬ হাজার ৬৭৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 07:55 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসিতে এবার মেয়েরা এগিয়ে রয়েছে। তাদের পাসের হার ৭২ দশমিক ৩২ শতাংশ। পাসকৃত ছাত্রীর সংখ্যা ১৬ হাজার ৬৭৩ জন। এ বোর্ডে গড় পাসের হার ৭১ দশমিক ০৩ শতাংশ যা গতবারের তুলনায় কম। গতবারের চেয়ে পাসের হার কমেছে এক দশমিক ৬২ শতাংশ। তবে এবার জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৯৫ জন। গতবার পাসের হার ছিল ৭২ দশমিক ৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলো ১ হাজার ৬১৮ জন শিক্ষার্থী। ছেলেদের পাসের হার ৬৯ দশমিক ৮৪ শতাংশ। পাসকৃত ছাত্রদের সংখ্যা ১৭ হাজার ২৫৮ জন। বুধবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয়ে ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পিযুষ দত্ত। তিনি বলেন, অনিয়মিত ও মানউন্নয়ন পরীক্ষার্থীদের পাসের হার কমায় সার্বিক ফলাফলে এর প্রভাব পড়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ৪৮ হাজার ১৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৩ হাজার ৯৩১ জন। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৭০ দশমিক ০৩ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৬৯ দশমিক ৫০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৭৮ দশমিক ৬৮ শতাংশ। চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৮১ দশমিক ১৫ শতাংশ। মহানগরীর বাইরে এ গার ৬৪ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে চট্টগ্রাম কলেজ। এ কলেজ থেকে ৪০৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। নতুন নিয়মে চারটি মানদণ্ডের ভিত্তিতে ৮৯ দশমিক ১৮ পয়েন্ট পেয়ে সেরা হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। চট্টগ্রাম বোর্ডের সাতটি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/আরএ/