২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির দুই দিনের কার্নিভাল শেষ হলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কার্নিভাল নানা আয়োজনের মধ্যে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোঢেন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কার্নিভাল নানা আয়োজনের মধ্যে শেষ হয়েছে। সিএসই বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষদিন ছিলো রোববার। কার্নিভালে চট্টগ্রাম বিভাগের ৮টি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থীরা প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেয়। এতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'অপ্রক্রিসটিসথো' চ্যাম্পিয়ন এবং 'দুর্বার' রানাসআপ হয়। এ কার্নিভালের মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক কালের কণ্ঠ এবং রেডিও টুডে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯০৭ ঘ.