ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২৭তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা বুধবার এ বিষয়ে আদেশ জারি করে বৃহস্পতিবার মাঠ পর্যায়ে পাঠিয়ে দিয়েছে।
স্থায়ী হওয়া এই ১৯ কর্মকর্তা বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা ২০০৮ সালের নভেম্বর মাসে চাকরিতে যোগ দেন।
কাজে যোগ দেওয়ার দিন থেকেই তাদের স্থায়ী করার আদেশটি কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৬৫৩ ঘ.
bdnews24