২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছয় শিক্ষার্থী পেল ডিনস অ্যাওয়ার্ড

কৃতিত্বপূর্ণ ফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ছয় শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃতিত্বপূর্ণ ফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ছয় শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড ও সনদ তুলে দেন। ২০০৮ ও ২০০৯ সালে বিএসসি পরীক্ষায় ভালো ফলের জন্য এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন- ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল বিভাগের মো. ওমর ফারুক (২০০৮) ও সুরুজিত সিংহা (২০০৯), ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের মো. শাফিউল ইসলাম (২০০৮) ও ওয়ায়েজ খান (২০০৯) এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের নাজির সালেহীন (২০০৮) ও বি এম সাইফ আনসারী (২০০৯)। মান উন্নয়ন পরীক্ষা না দিয়ে সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীরা ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়ে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২১৫৪ ঘ.