২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিক্যালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি

ঢাকা মেডিক্যাল কলেজকে (ঢামেক) মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 05:53 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিক্যাল কলেজকে (ঢামেক) মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। তাদের এ দাবির প্রতি সমর্থন দিয়েছেন সরকারের দুই মন্ত্রী। বুধবার ঢাকা মেডিক্যাল কলেজের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ দাবি জানান স্বাচিপ নেতারা। ১৯৪৬ সালের ১০ জুলাই যাত্রা শুরু করে সরকারি এ মেডিক্যাল কলেজ। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে নেওয়া কয়েকটি সিদ্ধান্তের প্রতিবাদে ১২টি দলের ডাকে ১০ জুলাই থেকে দেশব্যাপী টানা ৩০ ঘণ্টার হরতালের কারণে ১৩ জুলাই 'ডিএমসি দিবস' হিসেবে ব্যাপক আনন্দ-উৎসবের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যালামনাই ট্রাস্ট। স্বাচিপের জ্যেষ্ঠ সদস্য এবং এই কলেজের সাবেক ছাত্র অধ্যাপক মনিরুজ্জামান ঢামেককে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবি জানিয়ে বলেন, "ঢাকা মেডিক্যাল কলেজে এখন অন্য বিষয়গুলো ছাড়াও