২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বন্ধ

ছাত্র সংঘর্ষের জেরে ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 05:18 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ফরিদপুর, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র সংঘর্ষের জেরে ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার রাতে ছাত্রদের এবং মঙ্গলবার সকালে ছাত্রীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি প্রচারের জন্য রাতে এলাকায় মাইকিং করা হয়। ইনস্টিটিউটে বিজ্ঞপ্তি টানানোও হয়েছে বলে ইনস্টিটিউটের অধ্যক্ষ জানিয়েছেন। অধ্যক্ষ আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ১৮ জুলাই পর্যন্ত ইনস্টিটিউট বন্ধ থাকবে। তিনি বলেন, রোববার রাতে ছাত্রাবাসের ডাইনিংয়ে খাবার নিয়ে দু'দল ছাত্রের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরপর ছাত্রবাসের কয়েকটি কক্ষের জানালার কাচ ভাংচুর করে ছাত্ররা। সোমবার ক্লস হলেও সারাদিন ইনস্টিটিউটে উত্তেজনা বিরাজ করে। অধ্যক্ষ আরো বলেন, উদ্ভূত পরিস্থিতিতে তিনি বিকালে ফরিদপুর জেলা প্রশাসক হেলালুদ্দীনের সঙ্গে কথা বললে তিনি ইনস্টিটিউট কিছুদিন বন্ধ রাখার পরামর্শ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১২ ঘ.