বরিশাল, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের প্রথম সভা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল জিলা স্কুলে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে বিকাল সাড়ে ৩টায় সভা শুরু হয়। শেষ হয় রাত ৮টায়।
উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুনর রশিদ খান সভায় সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. হারুনুর রশিদ, অধ্যাপক ড. আকতারুজ্জামান, অধ্যাপক ড. বিমল কৃষ্ণ মজুমদার, মো. সিরাজ উদ্দিন আহমেদ, এ এস মাহমুদ, আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম ও আব্দুল মালেক।
সভায় চলতি বর্ষেই শিক্ষা কার্যক্রম শুরুসহ ৪৬টি বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে জানান উপ-উপাচার্যের একান্ত সচিব মো. সাইদুজ্জামান।
বরিশাল জিলা স্কুলের বর্ধিত ভবনে ছয়টি বিষয় গণিত, ইংরেজি, অর্থনীতি, মাকেটিং, ব্যবসায় ব্যবস্থাপনা ও সমাজ বিজ্ঞানে ৩শ' শিক্ষার্থী নিয়ে চলতি বর্ষেই শিক্ষা কার্যক্রম শুরু করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৭ ঘ.
bdnews24