২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কর্মসূচি স্থগিত করেছে এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

চট্টগ্রামে সাবেক মেয়র মহিউদ্দির চৌধুরীর আশ্বাসের প্রেক্ষিতে অবস্থান কর্মসূচি একদিনের জন্য স্থগিত করেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 04:10 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সাবেক মেয়র মহিউদ্দির চৌধুরীর আশ্বাসের প্রেক্ষিতে অবস্থান কর্মসূচি একদিনের জন্য স্থগিত করেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) শিক্ষার্থীরা। এইউডব্লিউ-এর ১১ জনকে বহিষ্কারের প্রতিবাদে ক্যাম্পাসের সামনের সড়কে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে প্রায় ৬০ জন ছাত্রী অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষের পদত্যাগও দাবি করেন। পরীক্ষায় খারাপ ফলের কারণ দেখিয়ে ১১ ছাত্রীকে অন্যায়ভাবে বহিষ্কার করে বলে শিক্ষার্থীদের অভিযোগ। বহিষ্কৃতদের মধ্যে আটজন বাংলাদেশি, দুইজন শ্রীলংকার এবং একজন ভারতীয় শিক্ষার্থী রয়েছেন। বিকাল ৪টার দিকে এ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে এইউডব্লিউ'র নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতরা সংবাদ কর্মীদের ক্যাম্পাসে প্রবেশে বাধা দেন। এরপর বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ সাংবাদিকদের ক্যাম্পাসের ভেতর নিয়ে যায়। এ সময় উপাচার্য মেরি সেনসেলো সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন। প্রাধ্যক্ষ মেরি সেনসেলো সাংবাদিকদের বলেন, একাডেমিক নীতিমালা অনুসারে পরপর দুই সেমিস্টারে ফেল করায় ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে পূর্বে তাদের লিখিতভাবে সর্তকও করা হয়েছে। তিনি জানান, নিয়ম অনুসারে সিজিপিএ ২-এর (৪ এর মধ্যে) কম পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। মহিউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন- শিক্ষার্থীদের এ কথা জানানোর পর তারা কর্মসূচি একদিনের জন্য স্থগিত করেছে। চলতি বছরে নীতিমালা করার বিষয়টি স্বীকার করে এইউডব্লিউ'র চিফ অপারেটিং অফিসার ওমর শরীফ বলেন, প্রাধ্যক্ষ নিজে বহিষ্কৃত ১১ শিক্ষার্থীর সঙ্গে কথা বলে তাদের সর্তক করেছেন। ফেল করা শিক্ষার্থীদের রেখে আমরা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ