ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে কমিটি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানায়।
মানববন্ধন শেষে বুয়েট ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান আল রাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের বুয়েটে ছাত্রলীগের কমিটি সবসময় নির্বাচনের মাধ্যমে হয়ে থাকে। এই নির্বাচনে বুয়েটের সাতটি হলের ১৭৫ জন কাউন্সিলর অংশ নিয়ে থাকে। নির্বাচন ছাড়া মনোনীত কোনো কমিটি কখনো টেকেনি।"
মানববন্ধনে ছাত্রলীগ নেতাকর্মীরা 'অযোগ্য নেতৃত্ব বুয়েট ছাত্রলীগ চাই না', 'সার্বজনীন নেতৃত্ব চাই, আঞ্চলিক নেতৃত্ব নয়'- এ ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০১৫ ঘ.
bdnews24