গাজীপুর, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রথম পর্বে (নিয়মিত) ভর্তির মেধা তালিকা অনলাইনে প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়।
দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৬ জুলাই থেকে অনলাইনে ভর্তির কার্যক্রম শুরু হয়ে ২০ জুলাই পর্যন্ত চলবে।
এবার ভর্তির আবেদনকারীদের মধ্যে ২৩ হাজার ৮৩৯ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছে।
বিভিন্ন কলেজে আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ২৪ জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১০ ঘ.
bdnews24