ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯-১০ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তির ফল মঙ্গলবার প্রকাশ করা হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
মঙ্গলবার বেলা ১২টার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.nu.edu.bd ও www.nuadmission.com-এ ফল পাওয়া যাবে।
এ ছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে nu(space)mp(space)traking number লিখে ৪৬৩৬ নম্বরে পাঠালে ফিরতি এসএমএস-এ ফল পাওয়া যাবে।
এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯-১০ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) কোর্সে ৩৫ হাজার ২৮৮ শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন সংগ্রহ করেন। এর মধ্যে আবেদন ফরম জমা দেন ৩৩ হাজার ৬৭৪ জন।
আগামী ৬ জুলাই থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২০২০ ঘ.
bdnews24