রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের 'আদিবাসী' হিসাবে স্বীকৃতি না দেওয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
সোমবার রাবির আদিবাসী ছাত্র পরিষদ, পাহাড়ী ছাত্র পরিষদ এবং আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটির (আসারু) যৌথ উদ্যোগে সকাল ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক ঘুরে একই স্থানে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি এবং ক্ষুদ্র জাতি সত্তা নয়, আদিবাসীদের 'আদিবাসী' হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে। এছাড়াও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও পার্বত্য শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়নের দাবি জানান তারা।
সমাবেশে আদিবাসী ছাত্র পরিষদ রাবি কমিটির আহ্বায়ক মানিক সরেণের সভাপতিত্বে অরুণ বিকাশ চাকমা, সুজন চন্দ্র সিংহ, সাংস্কৃতিক সংগঠন মাদলের শ্যামসাগর মানকিন বক্তব্য রাখেন।
সমাবেশে সংহতি জানান ছাত্র ইউনিয়নের রফি আহমেদ চঞ্চল, ছাত্রলীগের (জাসদ) মাহমুদুল হাসান মুকুট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সোহরাব হোসেন, ছাত্র ফেডারেশনের ফয়সাল আহমেদ, বিপ্ল
bdnews24