২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি'র ৪৩ কোটি টাকার বাজেট

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ অর্থবছরে জন্য ৪৩ কোটি ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ অর্থবছরে জন্য ৪৩ কোটি ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে বুধবার সিন্ডিকেট সভায় এ বাজেট পাশ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক আকাম উদ্দিন জানান । এবারের বাজেটে গতবারের তুলনায় ৪ কোটি ৩ লাখ টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক জানান, ৪৩ কোটি ৪০ লাখ টাকার বাজেটে ৫ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়। বাজেটে বেতন ভাতাদি ও পেনশন খাতে ৩২ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গবেষণা খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৫ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১৩৫ ঘ.