২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে দুই শিবিরকর্মী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের মামলায় ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের মামলায় ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মতিহার থানার ওসি আকবর হোসেন জানান । গ্রেপ্তারকৃতরা হলেন- হিসাব ও তথ্য ব্যবস্থা বিভাগের এমবিএ'র ছাত্র মাহমুদুল হাসান ও আবু জাফর হোসাইন। ওসি জানান, ২০১০ সালের ৮ ফেব্র"য়ারি রাতে শিবিরের হামলায় ছাত্রলীগকর্মী ফারুক হোসেন খুন হয়। ওই ঘটনায় দায়ের একটি মামলার আসামি জাফর। মাহমুদুলের বিরুদ্ধে ওই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। দুজনকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৮২৪ ঘ.