২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৮ ডিসেম্বর তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন-২০১১ শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 09:58 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৮ ডিসেম্বর তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন-২০১১ শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ সম্মেলনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বঙ্গবিদ্যা সম্মেলনের সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল সকালে প্রধানমন্ত্রীরর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে তাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সম্মেলনে যোগদানে তার সম্মতি প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, বৈঠককালে প্রতিনিধিদলের সদস্যরা সংস্থার উদ্দেশ্য এবং চলতি বছরের সম্মেলন সফল করতে সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অর্জন এবং বর্তমান বাস্তবতা তুলে ধরার লক্ষ্যে ২০০৮ সালে আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলনের যাত্রা শুরু হয়। ২০১০ সালের ২৫ থেকে ২৮ ফেব্র"য়ারি ভারতের দিল্লী বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে আরো ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকুল ইসলাম ও বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৫৫৬ ঘ.