২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠার ১০ বছর উদযাপন করলো ব্র্যাক বিশ্ববিদ্যালয়

জাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠার ১০ বছর উদযাপন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠার ১০ বছর উদযাপন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ১০ বছর পূর্তির ফলক উন্মোচন করে অনুষ্ঠানের সূচনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফজলে হোসেন আবেদ। অধ্যাপক জয়নাব ফারুকী আলী সূচনা বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠানের শুরু করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিগত ১০ বছরের সাফল্য ভিডিওচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত। তিনি বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এখনেে থেক গবেষণার ওপর আরো জোর দেবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে সাধুবাদ জানান আবেদ। এরপর তিনি ১০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সব সদস্য এতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/এমআই/১৯০০ ঘ.