২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটের টার্ম ফাইনাল এক সপ্তাহ পেছালো

শিক্ষার্থীদের দাবির মুখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সব বিভাগের টার্ম ফাইনাল পরীক্ষা এক সপ্তাহের জন্য পেছানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 04:14 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের দাবির মুখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সব বিভাগের টার্ম ফাইনাল পরীক্ষা এক সপ্তাহের জন্য পেছানো হয়েছে। শুক্রবার এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। শনিবার থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সভার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতির জন্য এক সপ্তাহ বেশি সময় চেয়েছে। তাদের দাবি অনুযায়ী পরীক্ষা ৭ দিন পেছানো হয়েছে।" পরীক্ষা পেছানোর দাবিতে বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ শুরু করে বুয়েটের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে শনিবার থেকে বিশ্ববিদ্যালয় অবরোধ করারও হুমকি দিয়েছিল তারা। পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে উপাচার্য জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/২২১০ ঘ.