জবি, জুন ২৩ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে বৃহস্পতিবার দ্ইুজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আহতরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিদ্রোহী অংশের নেতা শাফায়াত উল্লাহ গ্র"পের কর্মী সানী ও সোহাগ।
সানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জবি ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শ্রাবণ গ্র"পের কর্মী রানা ও শাফায়াত উল্লাহ গ্র"পের সোহাগের মধ্যে আগের দিন বাসে কথা কাটাকাটির জের ধরে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়।
কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রসহ সবুজ নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। ক্যাম্পাস এখন পুলিশের নিয়ন্ত্রণে।
জবি ছত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ বলেন, ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এইচএ/২০৩৩ ঘ.
bdnews24