২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুধবার বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধবিষয়ক দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 04:52 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুধবার বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধবিষয়ক দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে । 'মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার' স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে এই প্রদর্শনী শুরু হয়। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা মোকাররম হোসেন ম-ল এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বাছাই করা সাড়ে সাতশ' ছবি স্থান পেয়েছে। সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহবায়ক আব্দুল মান্নান। এ সময় রাবি ছাত্রউপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার, অধ্যাপক আনন্দ কুমার সাহা, সুজিত সরকার, হাসিবুল আলম প্রধান, তারেক নূর, মুসতাক আহমেদ, রাবি মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমান্ডার আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত এবং '৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রদর্শনীর আয়োজক মোকাররম হোসেন ম-ল জানান, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুসহ সব মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধাশীল করা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং তাদের দেশপ্রেমে উজ্জীবিত করার লক্ষ্যেই এ প্রদর্শনীর আয়োজন। প্রদর্শনী প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৮ ঘ.