২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রী হলের ছাত্রলীগের কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্রী হলের ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 01:20 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্রী হলের ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য এদের মনোনয়ন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শারমিন সুলতানা লিলিকে রোকেয়া হলের সভাপতি ও কাজী শারমিন সুলতানা তন্নিকে সাধারণ সম্পাদক এবং নূপুর খানম তুলিকে শামসুন্নাহার হলের সভাপতি ও আফরিন নুসরাতকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া শিরিন জেসমিন কামরুন্নাহার কামিনীকে কুয়েত মৈত্রী হলের সভাপতি ও শান্তা আক্তার সীমাকে সাধারণ সম্পাদক এবং জাকিয়া জামান নিপাকে ফজিলুতুন্নেসা মুজিব হলের সভাপতি, সুলতানা কামরুন রুমিকে সহ-সভাপতি ও তানজিনা শারমিনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোতে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হলেও ওই সময় ছাত্রী হলগুলোর কমিটি ঘোষণা করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/আরএ/১৯০৭ ঘ.