২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিডিয়া অ্যান্ড জার্নালিজম ফোরামের যাত্রা শুরু

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষার্থীদের সংগঠন 'মিডিয়া অ্যান্ড জার্নালিজম ফোরাম অফ ব্র্যাক ইউনিভার্সিটি' (এমজেএফবিইউ) আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 08:00 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষার্থীদের সংগঠন 'মিডিয়া অ্যান্ড জার্নালিজম ফোরাম অফ ব্র্যাক ইউনিভার্সিটি' (এমজেএফবিইউ) আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে সংঠনটির সাময়িকী 'ভয়েজ' এর প্রথম সংখ্যাও প্রকাশ করা হয়। কেক কেটে ফোরাম ও ম্যাগাজিনের উদ্বোধন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। ভয়েজ সভাপতি আতিকুল ইসলাম নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফোরামের উদ্যোগে চার মাস পর পর ভয়েজ প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের শিক্ষা সফরের বিভিন্ন প্রতিবেদন ও আলোকচিত্র প্রকাশ করা হবে এই সাময়িকীতে। এছাড়া সমসাময়িক এবং গণমাধ্যম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মিডিয়া অ্যান্ড জার্নালিজম ফোরাম নিয়মিত সেমিনারের আয়োজন করবে বলে জানান তিনি। অন্যদের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মো. গোলাম সামদানী ফকির ও রেজিস্ট্রার ইশফাক ইলাহী চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএম/আরএ/১৩৫২ ঘ.