২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনঃনিরীক্ষণ: বরিশালে এসএসসিতে নতুন কৃতকার্য ২৮ জন

বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের এসএসসি'র খাতা পুনঃনিরীক্ষণে ৭০ জনের ফল পরির্বতন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 06:08 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

বরিশাল, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের এসএসসি'র খাতা পুনঃনিরীক্ষণে ৭০ জনের ফল পরির্বতন হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশ করেছে। প্রকাশিত পুনঃনিরীক্ষণ ফলে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে ২৮ জন; ৪২ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। ফল পুনঃনিরীক্ষণের জন্য গত ১৩ মে থেকে ২১ মে পর্যন্ত আবেদন নেয় বোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষা নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন হাওলাদার বলেন, পুনঃনিরীক্ষণের জন্য ছয় হাজার আটশ ৫৯টি আবেদন জমা পড়ে। জিপিএ পরিবর্তন হওয়া ৪২ জনের ১২ জন জিপিএ ৫ পেয়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৫০ ঘ.