গাজীপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধীনে রোববারের (১২ জুন) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ওই দিনের পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে। পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী রবি ও সোমবার টানা ৩৬ ঘণ্টা হরতাল ডাকার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরক্ষিা স্থগিতের এই সিদ্ধান্ত জানালো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭৫৭ ঘ.
bdnews24