২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ মেডিক্যালে শিক্ষানবিস চিকিৎসকদের কর্মবিরতি

স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিক্ষানবিস চিকিৎক লাঞ্ছিত হওয়ায় তাদের সহকর্মীরা কাজ বন্ধ করে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 06:30 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ময়মনসিংহ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিক্ষানবিস চিকিৎক লাঞ্ছিত হওয়ায় তাদের সহকর্মীরা কাজ বন্ধ করে দিয়েছেন। শনিবার দুপুর থেকে আকস্মিক এই কর্মবিরতিতে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা দুর্ভোগে পড়েছে। মযমনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহজাহান জানান, শুক্রবার রাত ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন শহরের বড়বাজার এলাকার দিব্য জোতি সাহা (১৩) নামে স্থানীয় প্রগ্রেসিভ স্কুলের ৮ম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়। চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ করে দিব্যর বিক্ষুব্ধ স্বজনরা শিক্ষানবিস চিকিৎসক সাঈদ ও ফারজানাকে নাজেহাল করে। এ সময় বিভিন্ন ওয়ার্ডে কর্মরত সব চিকিৎসক হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে র‌্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরো বলেন, এ ঘটনার জেরে শনিবার বেলা ১২টায় হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আনোয়ারুজ্জামান ডাক্তারদের নিয়ে এক জরুরি সভা করেন। কিন্তু কোনো সমাধান ছাড়াই এই সভা শেষে হলে শিক্ষানবিস চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে কর্মবিরতির ঘোষণা দেন। পরিচালক মোহাম্মদ শাহজাহান আরো বলেন, তার অনুরোধে চিকিৎসকরা জরুরি চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৯ ঘ.