২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে বর্ষাকালীন ছুটি

বর্ষাকালীন ছুটি উপলক্ষে ১ থেকে ৩০ জুন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ষাকালীন ছুটি উপলক্ষে ১ থেকে ৩০ জুন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের ক্লাস বন্ধ থাকবে তবে বিভিন্ন বিভাগের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান। তিনি জানান, আগামী ১ জুলাই বিশ্ববিদ্যালয় খুলবে। তবে ওই দিন শুক্রবার থাকায় ২ জুলাই থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে প্রশাসনিক কার্যক্রম কবে নাগাদ বন্ধ হবে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। বর্ষাকালীন ছুটির সময়ে আবাসিক হলগুলো খোলা থাকবে বলে জানান ফরহাদ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৯০৩ ঘ.