চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বগিভিত্তিক দুই গ্র"পের বিরোধের জের ধরে হামলার ঘটনায় এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুর দুইটার দিকে চবি রেল স্টেশন এলাকা থেকে পুলিশ অমিত কুমার বসুকে গ্রেপ্তার করে। অমিত চবি সমাজ বিজ্ঞান বিভাগের এমএ'র ছাত্র। তিনি চবি বগিভিত্তিক সংগঠন চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) সদস্য।
গত ৩০ এপ্রিল বগিভিত্তিক অপর গ্র"প ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) দুই সদস্য সৌমেন দাশ ও শহিদুল আলমের ওপর হামলা চালায় সিএফসির সদস্যরা। এ ঘটনায় হাটহাজারী থানায় তারা একটি মামলা করেন।
হাটহাজারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দুই শিক্ষার্থীর মামলার পরিপ্রেক্ষিতে অমিতকে গ্রেপ্তার করা হয়েছে। সে এজহারভুক্ত এক নম্বর আসামি।
সা
bdnews24