২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে চড় মারায় জাবিছাত্র বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহপাঠীকে চড় মেরে অজ্ঞান করার অভিযোগে এক ছাত্রকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহপাঠীকে চড় মেরে অজ্ঞান করার অভিযোগে এক ছাত্রকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে প্রশাসন। বহিষ্কৃত মহিবুল ইসলাম রাজীব গণিত বিভাগের ৩৬তম ব্যাচের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে সহপাঠী এক ছাত্রীকে চড় দিয়ে অজ্ঞান করে ফেলে রাজীব। এ কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজ ক্ষমতাবলে তাকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছেন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের ৩৪তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে শুক্রবার রাত সাড়ে ১০টায় ব্যান্ডতারকা জেমসের কনসার্ট দেখে হলে ফেরার পথে টারজেন্ট পয়েন্টে রাজীব ওই সহপাঠীকে চড় মারেন। এতে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯০৯ ঘ.