জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এস জে জয়দ্বীপকে সভাপতি ও জাহিদুল ইসলাম জিন্নাহকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নতুন কমিটি হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী সম্মেলনে সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সাঈদুজ্জামান পারভেজ (সহসভাপতি), আদিত্য শুভ্র (সহসাধারণ সম্পাদক), জাবির হোসেন (সাংগঠনিক সম্পাদক), তন্ময় ধর (কোষাধ্যক্ষ), আহমেদ সজল (দপ্তর সম্পাদক), মাইদুল ইসলাম শাকিল (শিক্ষা ও গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), মারুফ বিল্লাহ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), এম আর রাসেল (সাংস্কৃতিক সম্পাদক), এ এম কাইজার (সমাজকল্যাণ সম্পাদক) ও মং সিং হাই (স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক)।
২০ সদস্যের এ কমিটিতে আট জন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।
সকালে অমর একুশের পাদদেশে সম্মেলন উদ্বোধন করেন অধ্যাপক আনু মুহাম্মদ। বিদায়ী সভাপতি রাজিব কর্মকারের সভাপতিত্বে এতে আলোচনা করেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আরিফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক হাসান তারেক, সাবেক সহসভাপতি মন্টি বৈষ্ণব প্রমুখ।
উদ্বোধনের পর একটি শোভাযাত্রা বের হয়। সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
সন্ধ্যার অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠীর নাটক 'রাজনৈতিক হত্যা' মঞ্চস্থ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১৬ ঘ.
bdnews24